Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬৩৪

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, ইতবান ইবনু মালিক (রাঃ) তাঁর নিজ গোত্রের ইমামতি করতেন। তিনি ছিলেন অন্ধ। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন। ইয়া রাসূলাল্লাহ! কখনো কখনো ঘোর অন্ধকার ও বর্ষণ প্রবাহ হয়ে পড়ে। অথচ আমি একজন অন্ধ ব্যাক্তি। ইয়া রাসূলাল্লাহ! আপনি আমার ঘরে কোন একস্থানে সালাত (নামায/নামাজ) আদায় করুণ, যে স্থানটিকে আমার সালাতের স্থান হিসেবে নির্ধারন করবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে এলেন এবং বললেনঃ আমার সালাত আদায়ের জন্য কোন জায়গাটি তুমি ভালো মনে কর? তিনি ইশারা করে ঘরের জায়গা দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন।

ছবি বানান