Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৩৫৫

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

আমর ইবনু আলী (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! কোন পাপটি সবচেযে বড়? তিনি বললেন, তুমি আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করবে। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেনঃ তোমার সাথে আহার করবে এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। আমি বললাম তারপর কোনটি? তিনি বললেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করা। ইয়াহইয়া (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) আমি বললাম হে আল্লাহর রাসুল, অনুরুপ বর্ননা করেছেন। আমর (রহঃ) ... আবূ মায়সারা (রহঃ) বলেন- এটিকে ছেড়ে দাও, এটিকে ছেড়ে দাও।

ছবি বানান