বুখারী শরীফ - হাদীস নং ৬,৩৮৭
তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার সিয়াম পালন থেকে নিষেধ করেছেন। তখন মুসলিমদের থেকে এক ব্যাক্তি বলল, হে আল্লাহর রাসুল! আপনি তো লাগাতার সিয়াম পালন করেন। এ সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার মত তোমাদের মধ্যে কে আছে? আমি তো রাত্রি যাপন করি এমন অবস্থায় যে, আমার রব আমাকে পানাহার করান। যখন তারা লাগাতার সিয়াম পালন থেকে বিরত থাকল না তখন তিনি একদিন তাদের সাথে লাগাতার (দিনের পর দিন) সিয়াম পালন করতে থাকলেন। এরপর যখন তারা নতুন চাঁদ দেখল তখন তিনি বললেনঃ যদি তা আরো দেরি হতো তাহলে আমি তোমাদের আরো বাড়িয়ে দিতাম। কথাটি যেন শাসন স্বরুপ বললেন। যখন তারা বিরত রইল না। শুআয়ব, ইয়াহইয়া ইবনু সাঈদ ও ইউনুস (রহঃ) যুহরী (রহঃ) থেকে উকায়ল (রহঃ) এর অনুসরণ করেছেন। আবদুর রহমান ইবনু খালিদ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।