বুখারী শরীফ - হাদীস নং ৬,৩৯২
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট লিআনকারীদের সষ্পর্কে আলোচনা করা হল। তখন আসিম ইবনু আদী (রাঃ) তার সম্বন্ধে কিছু কটুক্তি করলেন। তারপর তিনি ফিরে গেলেন। তখন তার স্বগোত্রের এক ব্যাক্তি তার কাছে এসে অভিযোগ করল যে সে তার স্ত্রীর কাছে অন্য এক ব্যাক্তিকে পেয়েছে। আসিম (রাঃ) বলেন, আমি আমার এ উক্তির দরুনই এ পরীক্ষায় পড়েছি। এরপর তিনি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে গেলেন। আর সে তাঁকে ঐ ব্যাক্তি সম্পর্কে জানার যার সাথে তার স্ত্রীকে পেয়েছে। এ ব্যাক্তিটি গৌর বর্ণ। হালকা-পাতলা, সোজা চুল বিশিষ্ট ছিল। আর যে ব্যাক্তি সম্বন্ধে দাবি করেছে যে, সে তাকে তার স্ত্রীর কাছে পেয়েছে সে ছিল মেটে বর্ণের, মোটা গোড়ালী, স্থুল গোশত বিশিষ্ট। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ! স্পষ্ট করে দিন। ফলে সে মহিলাটি ঐ ব্যাক্তি সদৃশ সন্তান জন্ম দিল যার কথা তার স্বামী উল্লেখ করেছিল যে, তাকে তার স্ত্রীর সাথে পেয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মধ্যে লিআন কার্যকর করলেন। তখন এক ব্যাক্তি এ মজলিসেই ইবনু আব্বাস (রাঃ) কে বলল, এটা কি সে মহিলা যার সষ্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি আমি কাউকে বিনা প্রমাণে রজম করতাম তাহলে একে রজম করতাম? তিনি বলেনঃ না। ওটা ঐ মহিলা যে ইসলামে থাকা অবস্হায় প্রকাশ্যে অপকর্ম করত।