বুখারী শরীফ - হাদীস নং ৬৪০
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কারো সামনে রাতের খাবার উপস্থিত করা হয়, অপর দিকে সালাতের ইকামত হয়ে যায়, তখন আগে খাবার খেয়ে নিবে। খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না। (নাফি’ (রহঃ) বলেন) ইবনু উমর (রাঃ) এর জন্য খাবার পরিবেশন করা হত, সে সময় সালাতের ইকামত দেয়া হত, তিনি খাবার শেষ না করে সালাতে আসতেন না। অথচ তিনি ইমামের কিরাআত শুনতে পেতেন। যুহাইর (রহঃ) ও ওয়াহব ইবনু উসমান (রহঃ) মূসা ইবনু ওকবা (রহঃ) সূত্রে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন খাবার খেতে থাক, তখন সালাতের ইকামত হয়ে গেলেও খাওয়া শেষ না করে তাড়াহুড়া করবে না। আবূ আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেন, আমাকে ইব্রাহীম ইবনু মুনযির (রহঃ) এ হাদিসটি ওয়াহাব ইবনু উসমান (রহঃ) থেকে বর্ননা করেছেন এবং ওয়াহাব হলেন মদিনাবাসী।