Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৪১০

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الاية ২৮৬৮. আল্লাহর বাণীঃ হে মু’মিনগন! নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে ... আয়াতের শেষ পর্যন্ত (২ঃ ১৭৮) ৬৪১০। হাজ্জাজ ইবনু মিনহাল (রহঃ) ... আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। জনৈক ইহুদী একটি বালিকার মাথা দুটি পাথরের মাঝখানে রেখে চুর্ণ করে দিল। এরপর তাকে জিজ্ঞাসা করা হল কে তোমার সাথে এ আচরণ করেছে? অমুক অথবা অমুক? শেষ পর্যন্ত ইহুদীটির নাম বলা হল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আনা হল এবং তিনি তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। শেষ পর্যন্ত সে তা স্বীকার করল। সুতরাং প্রস্তরাঘাতের মাধ্যমে তার মাথা চূর্ণ করে দেওয়া হল।

ছবি বানান