বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৪৫৮
তিনি বলেন, একদল ইহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে প্রবেশের অনুমতি চাইল (প্রবেশ করতে গিয়ে) তারা বলল 'আসসামু আলাইকা' (তোমার মৃত্যু হোক)। তখন আমি বললাম, বরং তোদের উপর মৃত্যু ও লানত পতিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আয়িশা! আল্লাহ কোমল। তিনি সকল কাজে কোমলতা পছন্দ করেন। আমি বললাম আপনি কি শুনেননি তারা কি বলেছে? তিনি বললেনঃ আমিও তো বলেছি ওয়া-আলাইকুম (এবং তোমাদের উপরও)।