বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৪৬৮
তিনি বলেন, য়খন এ আয়াত নাযিল হলঃ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি (৬ঃ ৮২), তখন তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের জন্য গুরুতর মনে হল। তারা বলল, আমাদের মধ্যে এমন কে আছে যে তার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে না? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা যেভাবে ধারণা করছ তা তেমন নয়। বরং এটা হচ্ছে তুদ্রূপ যেমন লুকমান (আলাইহিস সালাম) তার পুত্রকে বলেছিলেনঃ হে বৎস! আল্লাহর সাথে কোন শরীক করো না। শিরক তো চরম জুলম (সীমালংঘন) (৩১ঃ ১৩)।