বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৪৯০
আলী (রাঃ) কে বলা হল- ইবনু আব্বাস (রাঃ) নারীদের মুত'আ বিয়েতে কোন আপত্তি মনে করেন না। তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন মুত'আ ও গৃহপালিত গাধার গোশত (আহার) থেকে নিষেধ করেছেন। কোন কোন লোক বলেন, যদি কৌশলের আশ্রয় নিয়ে মুত'আ বিয়ের চুক্তি করে নেয় তাহলে বিয়ে ফাসিদ বলে গণ্য হবে। আর কেউ কেউ বলেন, বিয়ে বৈধ হবে আর শর্ত বাতিল হবে।