Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬৫

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাঁকে বলা হল যে, তারা (রোমবাসী ও অনারবরা) সীলমোহরযুক্ত ছাড়া কোন পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটি (মোহর) তৈরী করালেন যার নকশা ছিল (مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ) আমি যেন তাঁর হাতে সে আংটির ঔজ্জ্বল্য (এখনও) দেখতে পাচ্ছি। [শু’বা (রহঃ) বলেন] আমি কাতাদ (রহঃ)-কে বললাম, কে বলেছে যে, তার নকশা (مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ) ছিল? তিনি বললেন, আনাস (রাঃ)।

ছবি বানান