Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৫৩২

প্রায় ১ মিনিট · ৬৩ শব্দ

আবুল ইয়ামান (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে এ হাদীসে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি জানিনা, তার সাথে কি ব্যবহার করা হবে? উম্মুল আলা (রাঃ) বললেন, আমি এতে চিন্তাগ্রস্থ হয়ে ঘুমিয়ে পড়লাম। তখন আমি স্বপ্নে উসমান ইবনু মাযউন (রাঃ) এর জন্য প্রবাহমান ঝর্নাধারা দেখতে পেলাম। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সষ্পর্কে অবহিত করলাম। তিনি বললেনঃ এটা তার আমল।

ছবি বানান