Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৫৮৪

প্রায় ১ মিনিট · ৫৬ শব্দ

উবায়দুল্লাহ ইবনু মূসা (রহঃ) ... শাকিক (রহঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ও আবূ মূসা (রাঃ) এর সাথে ছিলাম। তাঁরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যখন সর্বত্র মূর্খতা ছড়িয়ে পড়বে এবং তাতে ইল্‌ম উঠিয়ে নেওযা হবে। সে সময় ’হারজ’ ব্যাপকতর হবে। আর ’হারজ’ হল (মানুষ) হত্যা।

ছবি বানান