Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৬২২

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

তিনি বলেন, আমি আবূ মাসউদ (রাঃ) আবূ মূসা (রাঃ) ও আম্মার (রাঃ) এর কাছে বসা ছিলাম। তখন আবূ মাসউদ (রাঃ) বললেন, তুমি ব্যতীত তোমার সঙ্গীদের মাঝে এমন কেউ নেই, যার সম্পর্কে আমি ইচ্ছা করলে কিছু না কিছু বলতে না পারি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গ লাভ করার পর থেকে এ ব্যাপারে দ্রুত উদ্যোগী হওয়ার চাইতে আমার দৃষ্টিতে দূষনীয় কোন কাজ তোমার কাছ থেকে দেখিনি। তখন আাম্মার (রাঃ) বললেন, হে আবূ মাসউদ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তোমাদের সঙ্গ লাভ করার পর থেকে এ ব্যাপারে গড়িমসি করার চাইতে আমার দৃষ্টিতে অধিক দূষনীয় কোন কাজ তোমার থেকে এবং তোমার এ সঙ্গী থেকে দেখিনি। আবূ মাসউদ (রাঃ) ধনবান ব্যাক্তি ছিলেন। তিনি (তার চাকরকে) বললেন, হে বৎস! দু’জোড়া পোশাক নিয়ে এস। এরপর তিনি তার একটি আবূ মূসা (রাঃ) কে ও অপরটি আম্মার (রাঃ) কে দিলেন এবং বললেন, এগুলো পরিধান করে জুম আর নামাযে যাও।

ছবি বানান