Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৬২৪

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি বলেন, যখন হাসান ইবনু আলী (রাঃ) সেনাবাহিনী নিয়ে মুআবিয়া (রাঃ) এর মুকাবিলায় রওনা হলেন, তখন আমর ইবনু আস (রাঃ) মুআবিয়া (রাঃ) কে বললেন, আমি এরুপ এক সেনাবাহিনী দেখছি, যারা বিপক্ষকে না ফিরিয়ে পিছু হবে না। মুআবিয়া (রাঃ) বললেন, তাহলে মুসলিমদের সন্তান-সন্ততির তত্তাবধান কে করবে? আমর ইবনু আস (রাঃ) বললেন, আমি। এ সময় আবদুল্লাহ ইবনু আমির (রাঃ) ও আব্দুর রহমান ইবনু সামুরা (রাঃ) বললেন, আমরা তার সঙ্গে সাক্ষাত করব এবং তাকে সন্ধির কথা বলব। হাসান বসরী (রহঃ) বলেনঃ আমি আবূ বকরা (রাঃ) থেকে শুনেছি, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। এমন সময় হাসান (রাঃ) আসলেন। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখে) বললেনঃ আমার এ পৌত্র সরদার আর সম্ভবত আল্লাহ-তা’আলা তার মাধ্যমে মুসলিমদের দু’টি (বিবদমান) দলের মধ্যে সমঝোতা সৃষ্টি করবেন।

ছবি বানান