Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬৬৪

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, আমি আমার খালা মায়মুনা (রাঃ) এর ঘরে ঘুমালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতে তাঁর কাছে ছিলেন। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উযূ (ওজু/অজু/অযু) করলেন। তারপর সালাতে দাঁড়ালেন। আমিও তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি আমাকে ধরে তাঁর ডানপাশে নিয়ে আসলেন। আর তিনি তের রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন, এমনকি তাঁর নাক ডাকতে শুরু করল। এবং তিনি যখন ঘুমাতেন তাঁর নাক ডাকত। তারপর তাঁর কাছে মুয়ায্‌যিন এলেন, তিনি বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন এবং নতুন উযূ করেননি। আমর (রহঃ) বলেন, এ হাদিস আমি বুকাইর (রহঃ)-কে শোনালে তিনি বলেন, কুরাইব (রহঃ)-ও এ হাদীস আমার কাছে বর্ণনা করেছেন।

ছবি বানান