বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৬৭২
তিনি বলেন যে, আবূ বকরা (রাঃ) তাঁর ছেলেকে লিখে পাঠালেন- সে সময় তিনি সিজিস্থানে অবস্থানরত ছিলেন যে, তুমি রাগের অবস্থায় বিবদমান দু’ব্যাক্তির মাঝে ফায়সালা করো না। কেননা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে কোন বিচারক রাগের অবস্থায় দু’জনের মধ্যে বিচার করবে না।