বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৬৭৬
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাটের কাছে চিঠি লিখতে চাইলেন, তখন লোকেরা বলল, মহরকৃত চিঠি না হলে তারা তা পাঠ করে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুপার আংটি তৈরি করলেন। [আনাস (রাঃ) বলেন] আমি এখনও যেন এর ঔজ্জল্য প্রত্যক্ষ করছি। তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ অংকিত ছিল।