Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৬৮০

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এল। তখন তিনি মসজিদে ছিলেন। লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি যিনা করে ফেলেছি। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে সে যখন নিজের ব্যাপারে চারবার সাক্ষ্য প্রদান করল, তখন তিনি বললেনঃ তুমি কি পাগল? লোকটি বলল, না। তখন তিনি বললেনঃ একে নিয়ে যাও এবং রজম (পাথর মেরে হত্যা) কর। ইবনু শিহাব বলেন জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে যিনি শুনেছেন, তিনি আমাকে বলেছেন যে, যারা তাকে জানাযা পড়ার স্থানে নিযে রজম করেছিলেন আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। ইউনুস, মা’মার ও ইবনু জুরায়জ (রহঃ) জাবির (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রজম সম্পর্কে এ হাদীসটি বর্ণনা করেছেন।

ছবি বানান