Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৭৭২

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

হুমায়দী (রহঃ) ... তারিক ইবনু শিহাব (রহঃ) থেকে বর্নিত। তিনি বলেন, এক ইহুদী উমর (রাঃ) কে বলল, হে আমীরুল মুমিনীন! আমাদের উপর যদি এই আয়াত “আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সস্পূর্ন করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম' (৫ঃ ৩) অবতীর্ন হত, তাহলে সে দিনটিকে আমরা ঈদ (উৎসবের) দিন হিসাবে গণ্য করতাম। উমর (রাঃ) বললেন, আমি অবশ্যই জানি এ আয়াতটি কোন দিন অবতীর্ণ হয়েছিল। আরাফার দিন জুমুআ দিবসে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। হাদীসটি সুফিয়ান (রহঃ) মিসআর (রহঃ) থেকে, মিসআর কায়স থেকে, কায়স (রহঃ) তারিক থেকে শুনেছেন।

ছবি বানান