বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮০৮
তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম (সংরক্ষিত এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন। উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত। এ এলাকার কোন গাছ কাটা যাবে না, আর যে ব্যাক্তি এখানে বিদআত সৃষ্টি করবে তার উপর আল্লাহ তা’আলা, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। আসিম বলেনঃ আমাকে মূসা ইবনু আনাস বলেছেন, বর্ণনাকারীأَوْ آوَى مُحْدِثًا ’কিংবা বিদআত সৃষ্টিকারীকে আশ্রয় দেয় বলেছেন।