বুখারী শরীফ - হাদীস নং ৬৮১
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ سَمِعْتُ نَشِيجَ عُمَرَ وَأَنَا فِي آخِرِ الصُّفُوفِ يَقْرَأُ: (إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ) আবদুল্লাহ ইবন শাদ্দাদ (রহঃ) বলেন, আমি পেছনের কাতার থেকে উমর (রাঃ) এর চাপা কান্নার আওয়াজ শুনেছি। তিনি তখন إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ (আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ একমাত্র আল্লাহ্র নিকটই পেশ করছি)–এ আয়াত তিলাওয়াত করছিলেন। ৬৮১। ইসমাইল (রহঃ) ... উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেনঃ আবূ বকরকে লোকদের নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করতে বল। আয়িশা (রাঃ) বলেন, আমি তাঁকে বললাম, আবূ বকর (রাঃ) যখন আপনার স্থলে দাঁড়াবেন, তখন কান্নার কারণে সাহাবীগণ কিছুই শুনতে পারবেন না। কাজেই উমর (রাঃ) কে লোকদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দিন। তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবার বললেনঃ আবূ বকরকে বল লোকদের নিয়ে সালাত আদায় করে নিতে। আয়িশা (রাঃ) বলেন, তখন আমি হাফসা (রাঃ) কে বললাম, তুমি তাঁকে বল যে, আবূ বকর (রাঃ) যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন কান্নার কারণে সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না। কাজেই উমর (রাঃ)-কে বলুন তিনি যেন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করেন। হাফসা (রাঃ) তাই করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ চুপ কর! তোমরা ইউসুফের সাথী নারীদেরই মত। আবূ বকরকে বল সে যেন লোকদের নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করে। এতে হাফসা (রাঃ) আয়িশা (রাঃ) কে (অভিমান করে) বললেন, তোমার কাছ থেকে আমি কখনো আমার জন্য হিতকর কিছু পাইনি।