বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮২১
মুহাম্মাদ ইবনু আবদুল আযীয (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, নিশ্চয় তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণকে বিঘতে বিঘতে, হাতে হাতে অনুকরণ করবে। এমনকি তারা যদি দব্বের (অনেকটা গুইসাপের মত দেখতে) গর্তেও প্রবেশ করে থাকে, তাহলে তোমরাও এতে তাদের অনুকরন করবে। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ এরা কি ইহুদি ও নাসারা? তিনি বললেনঃ আর কারা?