বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮২৮
তিনি আবদুল্লাহ ইবনু যুবায়রকে বললেনঃ আমার মৃত্যুর পর আমাকে আমার অন্যান্য সঙ্গিনী (উম্মাতুল মুমিনীন) দের সাথে দাফন করবে। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হুজরায় দাফন করবে না। কেননা তাতে আমাকে প্রাধান্য দেয়া হবে, আমি তা পছন্দ করি না। বর্ণনাকারী হিশাম তার পিতা উরওয়া (রাঃ) থেকে বর্ণনা করেন, উমর (রাঃ) আয়িশা (রাঃ) এর নিকট লোক পাঠালেন, আমাকে আমার সঙ্গী তথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাঃ) এর সাথে দাফন হওয়ার অনুমতি দিন। আয়িশা (রাঃ) বললেন, হ্যাঁ। আল্লাহর কসম! বর্ণনাকারী আরো বলেন, আয়িশা (রাঃ) এর নিকট যখনই সাহাবাদের কেউ এই অনুমতির জন্য কাউকে পাঠাতেন, তখনি তিনি বলতেন, না। আল্লাহর কসম! আমি তাদের সঙ্গে কাউকে প্রাধান্য দেব না।