বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৪৫
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফজরের সালাত (নামায/নামাজ) এর শেযে রুকু থেকে মাথা উঠানোর সময় বলতে শুনেছেন,اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ الخ (হে আল্লাহ! আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য। তিনি আরো বললেনঃ হে আল্লাহ! আপনি অমুক অমুক ব্যাক্তির প্রতি লানত করুন। এরপর আল্লাহ নিম্নোক্ত আয়াতখানা অবতীর্ন করেনঃ (হে নবী) চুড়ান্তভাবে কোন কিছুর সিদ্ধান্ত গ্রহণের দারিত্ব আপনার হাতে নেই। আল্লাহ হয়ত তাদেরকে তাওবার তাওফীক দিবেন নয়ত তাদেরকে শান্তি দিবেন। কেননা তারা সীমালংঘনকারী।