বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৫৬
তিনি বলেন, হারিস ইবনু হাযনের কন্যা উম্মে হুফায়দ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে ঘি, পনির এবং কতগুলো দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) হাদিয়া পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেয়ে নিলেন এবং এগুলো তাঁর দস্তরখানে বসে খাওয়া হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো ঘৃণার কারণে খেতে অপছন্দ করলেন। যদি এগুলো হারাম হত, তবে তাঁর দস্তরখানে তা খাওয়া যেত না এবং তিনিও এগুলো খাওয়ার অনুমতি দিতেন না।