বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৫৮
তিনি বলেন, জনৈক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাযির হল এবং তার সাথে কিছু বিষয়ে কথাবার্তা বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কোন এক বিষয়ে নির্দেশ দিয়ে দিলেন। এরপর মহিলা আবেদন করল, হে আল্লাহর রাসুল! আপনাকে যখন পাব না তখন কি করব? তিনি উত্তর দিলেনঃ যখন আমাকে পাবে না, তখন আসবে আবূ বকর (রাঃ) এর কাছে। আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী (রহঃ) বলেন, বর্ণনাকারী হুমায়দী (রহঃ) ইবরাহীম ইবনু সা’দ (রহঃ) থেকে আরো অতিরিক্ত বলেছেন, মহিলাটি সম্ভবত সেই আবেদন দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের দিকে ইঙ্গিত করেছেন।