Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৯৪

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ এখানে এমন কতিপয় কাওম আছে, যারা সদ্য শিরক বর্জন করে ইসলাম গ্রহণ করেছে। তারা আমাদের জন্য গোশত নিয়ে আসে। সেগুলো যবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে কিনা তা আমরা জানিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা আল্লাহর নাম উচ্চারণ করে নেবে এবং তা খাবে। এই হাদীস বর্ণনায় আবূ খালিদ (রহঃ) এর অনুসরণ করেছেন মুহাম্মাদ ইবনু আবদুর রহমান, দায়াওনীদী এবং উসামা ইবনু হাফস।

ছবি বানান