Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৯৮

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবীর একটি দল পাঠালেন। তাদের মধ্যে খুবায়ব আনসারীও ছিলেন। বর্ণনাকারী ইমাম যুহরী (রহঃ) বলেন, উবায়দুল্লাহ ইবনু আয়ায আমার কাছে বর্ণনা করেছেন যে, হারিসের কন্যা তাকে জানিয়েছেন, যখন খুবায়ব (রাঃ) কে হত্যা করার জন্য তারা সবাই একত্রিত হল, তখন খুবায়ব (রাঃ) পাক-সাফ হওয়ার জন্য তার থেকে একখানা ক্ষুর চেয়ে নিলেন। আর যখন তারা খুবায়বকে হত্যা করার জন্য হারামের বাইরে নিয়ে এল, তখন খুবায়ব আনসারী (রাঃ) কবিতা আবৃতি করে বললেনঃ “মুসলিম হওয়ার কারণেই যখন আমাকে হত্যা করা হচ্ছে, তখন এতে আমার কোন আফসোস নেই। যে পার্শ্বেই ঢলে পড়ি না কেন, আল্লাহর জন্যই আমার এ মরণ। একমাত্র আল্লাহর সত্তার সার্থে আমার এ জীবন দান। যদি তিনি চান তবে আমার কর্তিত অঙ্গরাজির প্রতিটি টুকুরায় তিনি বরকত দিবেন।” এরপর হারিসের পুত্র তাঁকে শহীদ করল। তাঁদের সে মসীবতের খবরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাগণকে সেদিনই জানিয়ে দিয়েছিলেন।

ছবি বানান