Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৯৪৪

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেন, আমি একদা মায়মুনা (রাঃ) এর ঘরে রাত যাপন করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে ছিলেন। রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত (নামায/নামাজ) কিরূপ হয় তা প্রত্যক্ষ করার জন্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের সাথে কিছু সময় কথা বললেন এবং ঘুমিয়ে পড়লেন। এরপর যখন রাতের শেষ তৃতীয়াংশ কিংবা শেষের কিছু অংশ অবশিষ্ট রইল, তিনি উঠে বসলেন এবং আসমানের দিকে তাকিয়ে তিলাওয়াত করলেনঃ আকাশসমুহ ও পৃথিবী সৃষ্টিতে ...... বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য পর্যন্ত (৩ঃ ১৯০)। তারপর তিনি উঠে গিয়ে ওযু ও মিসওয়াক করলেন। অতঃপর এগার রাকাত সালাত আদায় করলেন। বিলাল (রাঃ) সালাতের (ফজরের) আযান দিলে তিনি দু’রাকাত সালাত পড়ে নিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাহাবাদেরকে ফজরের (দু’রাকআত) সালাত (নামায/নামাজ) পড়িয়ে দিলেন।

ছবি বানান