বুখারী শরীফ - হাদীস নং ৬,৯৫৪
তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মদিনায় এক কৃষিক্ষেত কিংবা অনাবাদী জায়গা দিয়ে চলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে রক্ষিত একটা খেজুরের শাখার উপর ভর দিয়ে চলছিলেন। তারপর আমরা একদল ইহুদিকে অতিক্রম করে যাচ্ছিলাম। তাদের একে অপরকে বলতে লাগল, তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা কর। আবার তাদের কেউ কেউ বলল, তাঁকে জিজ্ঞাসা করো না। হয়তো তিনি এমন জিনিস উপস্থাপন করে দিবেন, যা তোমাদের কাছে অপছন্দনীয় লাগবে। তা সত্বেও তাদের কেউ বলে উঠল, আমরা অবশ্যই তাকে জিজ্ঞাসা করব। তারপর তাদেরই একজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগিয়ে জিজ্ঞাসা করল, হে আবূল কাসিম! রূহ কি? এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। বর্ণনাকারী বলেন, আমি তখন বুঝতে পেরেছিলাম তার প্রতি ওহী অবতীর্ন হচ্ছে, এরপর তিনি (নিম্নোক্ত আয়াত) পড়লেনঃ 'তোমাকে ওরা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বল, রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। এবং তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে' (১৭ঃ ৮৫)। আ’মাশ বললেনঃ আয়াতে ’وَمَا أُوتُوا আমাদের কিরাআতে এমনই বিদ্যমান আছে।