Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৭১৭

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করছিলেন, এমতাবস্থায় মসজিদে কিবলার দিকে থুথু দেখতে পেয়ে তা পরিস্কার করে ফেললেন। তারপর তিনি সালাত শেষ করে বললেনঃ তোমাদের কেউ যখন সালাতে থাকে, তখন আল্লাহ্ তার সামনে থাকেন। কাজেই সালাতে থাকা অবস্থায় কেউ সামনের দিকে থুথু ফেলবে না। মূসা ইবনু ইকবা ও ইবনু আবূ রাওয়াদ (রহঃ) নাফি’ (রহঃ) থেকেও হাদীসটি বর্ণনা করেছেন।

ছবি বানান