বু
বুখারী শরীফ - হাদীস নং ৭৩৪
তিনি বলেন, উমর (রাঃ) সা’দ (রাঃ)-কে বললেন, আপনার বিরুদ্ধে তারা (কূফাবাসীরা) সর্ব বিষয়ে অভিযোগ করেছে, এমনকি সালাত (নামায/নামাজ) সম্পর্কেও। সা’দ (রাঃ) বললেন, আমি প্রথম দু’রাকাআতে কিরাআত দীর্ঘ করে থাকি এবং শেষের দু’রাকাতে তা সংক্ষেপ করি। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে যেরূপ আদায় করেছি, অনুরূপই সালাত আদায়ের ব্যাপারে আমি ত্রুটি করিনি। উমর (রাঃ) বললেন, আপনি ঠিকই বলেছেন, আপনার ব্যাপারে ধারনা তো এরূপই ছিল, কিংবা (তিনি বলেছিলেন) আপনার সম্পর্কে আমার এরূপই ধারনা।