Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৭৪৮

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

قَالَهُ ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فِيهِ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ এ ব্যাপারে ইবন আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এ বিষয় মালিক ইবন হুওয়ারিস (রাঃ) থেকেও রিওয়ায়াত বর্ণিত আছে। ৭৪৮। ইসহাক ওয়াসিতী (রহঃ) ... ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বসরায় আলী (রাঃ) এর সঙ্গে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তারপর বললেন, ইনি [আলী (রাঃ)] আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আদায়কৃত সালাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর তিনি উল্লেখ করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার (মাথা) উঠাতে ও নামাতে তাকবীর বলতেন।

ছবি বানান