Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৭৬৬

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, মালিক ইবনু হুওয়ইরিস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত (নামায/নামাজ) কেমন ছিল তা আমাদের দেখালেন। তখন সালাতের কোন ওয়াক্ত ছিল না। তিনি সালাতে দাঁড়ালেন এবং পুর্ণাঙ্গরূপে কিয়াম করলেন। তারপর রুকূ’তে গেলেন এবং ধীরস্থিরভাবে রুকূ’ আদায় করলেন; তারপর তাঁর মাথা উঠালেন এবং কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর তিনি আমাদের নিয়ে আমাদের এই শায়খ বুরাইদ (রহঃ)-এর ন্যায় সালাত আদায় করলেন। আর আবূ বুরাইদ (রহঃ) দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসতেন, তারপর দাঁড়াতেন।

ছবি বানান