বু
বুখারী শরীফ - হাদীস নং ৭৭১
بَابُ يَسْتَقْبِلُ بِأَطْرَافِ رِجْلَيْهِ الْقِبْلَةَ قَالَهُ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ৫২২. অনুচ্ছেদঃ সালাতে উভয় পায়ের আঙ্গুল কিবলামুখী রাখা। আবূ হুমাইদ (রা.) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ হাদীস বর্ণনা করেছেন। ৭৭১। সালত ইবনু মুহাম্মদ (রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি এক ব্যাক্তিকে দেখলেন, সে রুকূ’ও সিজদা পূর্ণরূপে আদায় করছে না। সে যখন তার সালাত (নামায/নামাজ) শেষ করল, তখন হুযায়ফা (রাঃ) তাকে বললেন, তুমি তো সালাত আদায় করনি। আবূ ওয়াইল (রহঃ) বলেন, আমার মনে হয়, তিনি এও বলেছিলেন যে, এভাবে সালাত আদায় করে তুমি যদি মারা যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরীকা থেকে বিচ্যুত হয়ে মারা যাবে।