Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৭৮

প্রায় ৩ মিনিট · ৩১২ শব্দ

وَرَحَلَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ مَسِيرَةَ شَهْرٍ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ فِي حَدِيثٍ وَاحِدٍ জাবির ইবন ’আবদুল্লাহ্ (রাঃ) একটি মাত্র হাদীসের জন্য ’আবদুল্লাহ্ ইবন উনায়স (রাঃ) এর কাছে এক মাসের পথ সফর করে গিয়েছিলেন। ৭৮। হিমস নগরের কাযী আবূল কাসিম খালিদ ইবনু খালীয়ি (রহঃ) ... ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবনু কায়স ইবনু আল ফাযারী মূসা (আঃ) এর সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন। তখন উবাঈ ইবনু কা’ব (রাঃ) তাঁদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনু ’আব্বাস (রাঃ) তাঁকে ডেকে বললেনঃ আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মূসা (আঃ) এর সেই সঙ্গীর ব্যাপারে যাঁর সাথে সাক্ষাত করার জন্য মূসা (আঃ) আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন—আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর সম্পর্কে কিছু বলতে শুনেছেন? উবাঈ (রাঃ) বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর প্রসঙ্গে বলতে শুনেছি যে, একবার মূসা (আঃ) বনী ইসরাঈলের কোন এক মজলিসে হাজির ছিলেন। তখন তাঁর কাছে এক ব্যাক্তি এসে বলল, ’আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি?’ মূসা (আঃ) বললেন, না। তখন আল্লাহ্ তা’আলা মূসা (আঃ) এর কাছে ওহী পাঠালেনঃ হ্যাঁ, আমার বান্দা খিযর। এরপর তিনি তাঁর সাথে সাক্ষাত করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ্ তা’আলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাঁকে বলা হল, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন তুমি প্রত্যাবর্তন করবে। তাহলে কিছুক্ষনের মধ্যেই তুমি তাঁর সাক্ষাত পাবে। তিনি সমুদ্রে সে মাছেরনিশানা অনুসরন করতে লাগলেন। যা হোক, মূসা (আঃ)-কে তাঁর সঙ্গী যুবক বললেন, (পবিত্র কুরআনের ভাষায়ঃ) أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ “আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা (বলতে) ভুলে গিয়েছিলাম।আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল।” (১৮ : ৬৩)। ... মূসা (আঃ) বললেনঃ ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا “আমরা সে স্থানটির অনুসন্ধান করছিলাম (১৮ : ৬৪)। তারপর তাঁরা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। শেষে তাঁরা খিযর (আঃ)-কে পেয়ে গেলেন। তাঁদের (পরবর্তী) ঘটনা আল্লাহ্ তা’আলা তাঁর কিতাবে বর্ণনা করেছেন।

ছবি বানান