Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৭৮৬

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেন, ইবনু হুয়াইরিস (রাঃ) এসে আমাদের এ মসজিদে আমাদের নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করেন। তিনি বললেন, আমি তোমাদের নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করব। এখন আমার সালাত আদায়ের কোন ইচ্ছা ছিল না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি তা তোমাদের দেখাতে চাই। আইয়ূব (রহঃ) বলেন, আমি আবূ কিলাবা (রহঃ) কে জিজ্ঞাসা করলাম, তাঁর [মালিক ইবনু হুয়াইরিস (রাঃ)] এর সালাত কিরূপ ছিল? তিনি [আবূ কিলাবা (রহঃ)] বলেন, আমাদের এ শায়খ অর্থাৎ আমর ইবনু সালিমা (রাঃ) এর সালাতের মত। আইয়ূব (রহঃ) বললেন, শায়খ তাকবীর পূর্ণ বলতেন এবং যখন দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠাতেন তখন বসতেন, তারপর মটিতে ভর দিয়ে দাঁড়াতেন।

ছবি বানান