Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৭৮৯

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

وَكَانَتْ أُمُّ الدَّرْدَاءِ تَجْلِسُ فِي صَلاَتِهَا جِلْسَةَ الرَّجُلِ، وَكَانَتْ فَقِيهَةً উম্মু দারদা (রা.) তাঁর সালাতে পুরুষের মত বসতেন, তিনি ছিলেন দীন সম্পর্কে বিশেষ জ্ঞানী। ৭৮৯। আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) কে সালাতে আসন পিড়ি করে বসতে দেখেছেন। আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি সে সময় অল্প বয়স্ক ছিলাম। আমিও সেরূপ করলাম। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) আমাকে নিষেধ করলেন এবং তিনি বললেন, সালাতে (বসার) সুন্নাত তরীকা হল তুমি ডান পা খাড়া করবে এবং বাঁ পা বিছিয়ে রাখবে। তখন আমি বললাম, আপনি কি এরূপ করেন? তিনি বললেন, আমার দু’পা আমার ভার বহন করতে পারে না।

ছবি বানান