বুখারী শরীফ - হাদীস নং ৮০৮
وَقَالَ لَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ الْفَرِيضَةَ وَفَعَلَهُ الْقَاسِمُ وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ لَا يَتَطَوَّعُ الْإِمَامُ فِي مَكَانِهِ وَلَمْ يَصِحَّ নাফি’ (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, ইবন উমর (রাঃ) যে জায়গায় দাঁড়িয়ে ফরয সালাত আদায় করতেন সেখানে দাঁড়িয়ে অন্য সালাত আদায় করতেন। এরূপ কাসিম (রহঃ) আমল করেছেন। আবূ হুরায়রা (রাঃ) থেকে মারুফূ’ হাদীস বর্ণনা করা হয়ে থাকে যে, ইমাম তাঁর জায়গায় দাঁড়িয়ে নফল সালাত আদায় করবেন। ইমাম বুখারী (র) বলেন, এ হাদিসটি মারফূ’ হিসেবে রিওয়ায়েত করা ঠিক নয়। ৮০৮। আবূল ওয়ালীদ হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর নিজ যায়গায় কিছুক্ষন অপেক্ষা করতেন। ইবনু শিহাব (রহঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বসে থাকার কারণ আমার মনে হয় সালাতের পর মহিলাগন যাতে ফিরে যাওয়ার সুযোগ পান। তবে আল্লাহই তা অধিক জ্ঞাত। ইবনু আবূ মারইয়াম (রহঃ) ... হিন্দ বিনত হারিস ফিরাসিয়াহ (রাঃ) যিনি উম্মে সালামা (রাঃ) এর বান্ধবী তাঁর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্নী ঊম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, তারপর মহিলাগণ ফিরে গিয়ে তাঁদের ঘরে প্রবেশ করতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফিরবার আগেই। ইবনু ওহাব (রহঃ) ইউনুস (রহঃ) সূত্রে শিহাব (রহঃ) থেকে বলেন যে, আমাকে হিন্দ ফিরাসিয়াহ (রাঃ) বর্ণনা করেছেন এবং উসমান ইবনু উমর (রহঃ) বলেন, আমাকে ইউনুস (রহঃ) যুহরী (রহঃ) থেকে বলেন যে, আমাকে হিন্দ ফিরাসিয়াহ (রাঃ) বর্ণনা করেছেন, আর যূবাইদী (রহঃ) বলেন, আমাকে যুহরী (রহঃ) বর্ণনা করেছেন যে, হিন্দ বিনত হারিস কুরাশিয়াহ (রাঃ) তাকে বর্ণনা করেছেন এবং তিনি মা’বাদ ইবনু মিকদাদ (রহঃ) এর স্ত্রী। আর মা’বদ বনূ যুহরার সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ ছিলেন এবং তিনি (হিন্দ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীগণের নিকট যাতায়াত করতেন। শু’আইব (রহঃ) যূহরী (রহঃ) থেকে বলেন যে, আমাকে হিন্দ কুরাশিয়াহ (রাঃ) বর্ণনা করেছেন। আর ইবনু আবূ আতীক (রহঃ) যুহরী সূত্রে হিন্দ ফিরাসিয়াহ (রাঃ) থেকে বর্ণনা করেছেন। রাইস (রহঃ) ইয়াহইয়া ইবনু সায়ীদ (রহঃ) সূত্রে ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে, কুরাইশের এক মহিলা তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।