Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৮১০

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

وَكَانَ أَنَسٌ يَنْفَتِلُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، وَيَعِيبُ عَلَى مَنْ يَتَوَخَّى، أَوْ مَنْ يَعْمِدُ الاِنْفِتَالَ عَنْ يَمِينِهِ আনাস ইবন মালিক (রাঃ) কখনো ডান দিকে এবং কখনো বাঁ দিকে ফিরে যেতেন। নির্দিষ্ট করে ডান দিকে ফিরে যাওয়া দোষণীয় মনে করতেন। ৮১০। আবূল ওয়ালিদ (রহঃ) ... আসওয়াদ (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন, তোমাদের কেঊ যেন তার সালাত (নামায/নামাজ) এর কোন কিছু শয়তানের জন্য না করে। তা হল, শুধুমাত্র ডান দিকে ফিরানো জরুরী মনে করা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকাংশ সময়ই বাম দিকে ফিরতে দেখেছি।

ছবি বানান