বু
বুখারী শরীফ - হাদীস নং ৮৬০
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শীতের সময় প্রথম ওয়াক্তেই সালাত (নামায/নামাজ) আদায় করতেন। আর প্রখর গরমের সময় ঠাণ্ডা করে (বিলম্ব করে) সালাত আদায় করতেন; অর্থাৎ জুম্মার সালাত। ইউনুস ইবনু বুকাইর (রহঃ) আমাদের বলেছেন, আর তিনি সালাত শব্দের উল্লেখ করেছেন, জুমু’আহ শব্দের উল্লেখ করেন নি। আর বিশর ইবনু সাবিত (রহঃ) বলেন, আমাদের কাছে আবূ খালদা (রহঃ) বর্ণনা করেছেন যে, জুম্মার ইমাম আমাদের নিয়ে সালাত আদায় করেন। তারপর তিনি আনাস (রাঃ)-কে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত কিভাবে আদায় করতেন?