বু
বুখারী শরীফ - হাদীস নং ৮৯০
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বে দু’ রাকা’আত ও পরে দু’ রাকা’আত, মাগরিবের পর নিজের ঘরে দু’ রাকা’আত এবং ইশার পর দু’ রাকা’আত সালাত (নামায/নামাজ) আদায় করতেন। আর জুমু’আর দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না। (ঘরে গিয়ে) দু’ রাকা’আত সালাত আদায় করতেন।