বু
বুখারী শরীফ - হাদীস নং ৯৪
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ’মিথ্যা কথা থেকে সাবধান!’ এ কথাটি তিনি বারবার বলতে লাগলেন। ইবন ’উমর (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বিদায় হজ্জে) বলেছেনঃ আমি কি পৌঁছে দিয়েছি? একথা তিনি তিনবার বলেছেন। ৯৪। আবদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম করতেন, তিনবার সালাম করতেন। আর যখন কোন কথা বলতেন তা তিনবার বলতেন।