Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৯৪৫

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর সঙ্গে মক্কার পথে সফর করছিলাম। সায়ীদ (রহঃ) বলেন, আমি যখন ফজর হওয়ার আশংকা করলাম, তখন সাওয়ারী থেকে নেমে পড়লাম এবং বিতরের সালাত (নামায/নামাজ) আদায় করলাম। এরপর তার সঙ্গে মিলিত হলাম। তখন আবদুল্লাহ ইবনু ‍উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ভোর হওয়ার আশংকা করে নেমে বিতর আদায় করেছি। তখন আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কি তোমার জন্য ‍উত্তম আর্দশ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম! তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের পিঠে (আরোহী অবস্থায়) বিতরের সালাত আদায় করতেন।

ছবি বানান