Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৯৫৭

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন। তারপর কিবলামুখী হয়ে নিজের চাঁদরখানি উল্টিয়ে দিলেন এবং দু’রাকাআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। ইমাম বুখারী (রহঃ) বলেন, ইবনু উয়াইনা (রহঃ) বলতেন, এ হাদীসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু যায়িদ (রাঃ) হলেন, আযানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবী। কিন্তু তা ঠিক নয়। কারণ ইনি হলেন, সেই আবদুল্লাহ ইবনু যিয়াদ ইবনু আসিম মাযিনী, যিনি আনসারের মাযিন গোত্রের লোক।

ছবি বানান