Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৯৬২

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, একব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! পশুগুলো মারা যাচ্ছে, এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই আপনি আল্লাহর নিকট দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ করলেন। ফলে সে জুমু’আ থেকে পরবর্তী জুমু’আ পর্যন্ত তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকলো। এরপর এক ব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এর বলল, ইয়া রাসূলাল্লাহ! ঘরবাড়ি ধ্বংস হয়ে পড়েছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং পশুগুলো মরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ হে আল্লাহ! পাহাড়ের চুড়ায়, টিলায়, উপত্যকায় এবং বনাঞ্চলে বৃষ্টি বর্ষণ করুন। তারপর মদিনার আকাশ থেকে মেঘ সরে গেল, যেমন কাপড় ফেড়ে ফাঁক হয়ে যায়।

ছবি বানান