বু
বুখারী শরীফ - হাদীস নং ৯৬৯
আদম (রহঃ) ... আব্বাদ ইবনু তামীম তাঁর চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বৃষ্টির জন্য দু’আর উদ্দেশ্যে বের হয়েছিলেন, আমি তা দেখেছি। বর্ণনাকারী বলেন, তিনি লোকদের দিকে তাঁর পিঠ ফিরালেন এবং কিবলামুখী হয়ে দু’আ করলেন। এরপর তিনি তাঁর চাঁদর উল্টে দিলেন। তারপর আমাদের নিয়ে দু’রাকাআত সালাত (নামায/নামাজ) আদায় করেন। তিনি উভয় রাকাআত সশব্দে কিরাআত পাঠ করেন।