Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৯৮

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষ্য রেখে বলছি যে, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা (রহঃ) বলেন, আমি ইবনু আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঈদের দিন পুরুষের কাতার থেকে) বের হলেন আর তাঁর সঙ্গে ছিলেন বিলাল (রাঃ)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে, দূরে থাকার কারনে তাঁর ওয়ায মহিলাদের কাছে পৌঁছে নি। তাই তিনি (পুনরায়) তাঁদের নসীহত করলেন এবং দান-খয়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন। আর বিলাল (রাঃ) সেগুলি তাঁর কাপড়ের আচঁলে নিতে লাগলেন। ইসমাঈল (রহঃ) ... আতা (রহঃ) সূত্রে বলেন যে, ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সাক্ষী রেখে বলছি।

ছবি বানান