বু
বুখারী শরীফ - হাদীস নং ৯৯৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যখন সূর্যগ্রহণ হয় তখন ’আস-সালাতু জামিয়াতুন’ বলে ঘোষণা দেয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক রাকাআতে দু’বার রুকু করেন, এরপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাআতে দু’বার রুকু করেন এরপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আয়িশা (রাঃ) বলেছেন, এ সালাত (নামায/নামাজ) ব্যতীত এত দীর্ঘ সিজদা আমি কখনো করিনি।