ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১১৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রোগশয্যায় বললেনঃ আমি আশা করি যে, এ সময় আমার কোন সাহাবী আমার নিকট উপস্থিত থাকুক। আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা কি আপনার কাছে আবূ বকরকে ডেকে আনবো? তিনি নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার কাছে উমারকে ডেকে আনবো? তিনি এবারও নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার নিকট উসমানকে ডেকে আনবো? তিনি বলেন, হাঁ। অতঃপর উসমান এলেন। তিনি তার সাথে একান্তে আলাপ-আলোচনা করেন। উসমান -এর চেহারায় পরিবর্তন লক্ষ্য করা গেল। ক্বায়স (রহঃ) বলেন, আমার নিকট উসমানের মুক্ত দাস আবূ সাহলাহ (রাঃ) বর্ণনা করেন যে, উসমান ইবনু আফফান নিজ বাড়িতে অবরুদ্ধ থাকাকালে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, আমি তাতে ধৈর্য ধারণ করবো। আলী ইবনু মুহাম্মাদ (রহঃ) তার বর্ণনায় উল্লেখ করেছেন, উসমান বলেছেন, আমি তাতে ধৈর্য ধারণ করবো। ক্বায়স (রহঃ) বলেন, সাহাবীদের মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে এটাই ছিল তাঁর একান্ত আলাপ।